শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৭ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেরে গেলেন নাদাল

স্পোর্টস ডেস্ক : মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা ভালো হয়নি রাফায়েল নাদালের। প্রথম রাউন্ড বিনা বাধায় পার হলেও পরের রাউন্ডগুলোতে খুব বেশি সুবিধা করে উঠতে পারেননি। সহজ প্রতিপক্ষের কাছেও সেট হেরে বসেন শীর্ষ বাছাই স্প্যানিশ তারকা। কিন্তু ভাগ্যদেবীর উপর ভর করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে যান তিনি। অবশ্য ভাগ্যদেবী তাঁকে আর বেশি প্রসন্ন করতে পারেননি। কোয়ার্টার ফাইনালের ম্যাচে ক্রোয়েশিয়ার তারকা মারিন চিলিসের কাছে হার মানেন তিনি।

কোয়ার্টার ফাইনালের লড়াইটা বেশ জমে উঠেছিল রাফা ও চিলিসের মধ্যে। ঘাম ঝরানো ম্যাচ গড়ায় পঞ্চম সেট পর্যন্ত। ৬-৩, ৩-৬, ৭-৬, ২-৬, ০-২ সেট খেলার পরে রাফা আর পারছিলেন না। ম্যাচের শেষপর্যায়ে নাদাল বেশ বিরক্তি নিয়েই ম্যাচ রেফারি ও তার প্রতিপক্ষ চিলিসের সাথে করমর্দন করেন, সজোরে র‍্যাকেট ছুঁড়ে মারেন নিজের চেয়ারে। ম্যাচ ছেড়ে দেওয়ায় চিলিস পৌঁছে গেলেন পরের রাউন্ডে।

চিলিস বলেন, ‘আমরা দুজনই দারুণ খেলেছি। প্রতিপক্ষ হিসেবে রাফা দারুণ। কিন্তু দুর্ভাগ্য তাকে এভাবে বিদায় নিতে হলো।’

ভেনাস উইলিয়ামসের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর এই প্রথম কোনো শীর্ষ বাছাই টুর্নামেন্ট থেকে বাদ পড়লেন!এনটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়