শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৩:৫১ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে হংকংয়ের প্রকাশক আটক

উপল বড়ৃয়া : গুই মিনহাই নামে হংকংয়ের এক প্রকাশককে আটক করেছে চীনের পুলিশ। দুই সুইডিশ কূটনৈতিকের সাথে বেইজিংয়ের একটি ট্রেনে ভ্রমণকালে সাদা পোশাকের একদল পুলিশ তাকে আটক করে। গুই মিনহাইয়ের সুইডিশ নাগরিকত্বও রয়েছে।
গুইয়ের কন্যা অ্যাঙ্গেলা বলেন, ‘একটি চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে তিনি সুইডেন যেতে চেয়েছিলেন। তাই ভিসার জন্য তিনি সুইডিশ এ্যাম্বাসিতে গিয়েছিলেন।’
গুই ‘এএলএস’ নামে একটি স্নায়বিক রোগে ভুগছেন বহুদিন। তার মেয়ে যুক্তরাজ্যে বাবার মুক্তির জন্য প্রচারণা চালাচ্ছেন। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা এই ঘটনার প্রতি সম্পূর্ণ ওয়াকিবহাল এবং চীনের প্রতি আহ্বান জানিয়েছেন গুইকে মুক্তি দেওয়ার জন্য।
গুই মিনহাইয়ের প্রতি অভিযোগ, তিনি চীনের কূটনীতি ও নের্তৃত্বের উপর বিতর্কিত বই প্রকাশ করেছেন। ২০১৫ সালে চীন হংকংয়ের ৩ প্রকাশককে গ্রেপ্তার করে বিতর্কের জন্ম দিয়েছিল। তিন জনের মধ্যে গুই মিনহাইও ছিলেন। থাইল্যান্ড থেকে গ্রেপ্তার করে পরবর্তীতে তাকে চীনে আনা হয়েছিল। পরবর্তীতে অক্টোবরে তিনি জেল থেকে মুক্তি পেয়ে নিংবোতে বসবাস করছিলেন।
গুইয়ের অন্যতম এক বন্ধু বলেছেন, গুই সুইডিশ ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে এ্যাম্বাসিতে গিয়েছিলেন। পরবর্তীতে ট্রেনে গ্রেপ্তার হয়। তবে, বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুইয়াং বলেছেন, তারা গুইয়ের কোন খবর জানেন না। তিনি আরো বলেন, চীন বা আন্তর্জাতিক আইন কোন বিদেশী কূটনৈতিকের লঙ্ঘন করা উচিত নয়। বর্তমানে গুই মিনহাইয়ের এখনো কোন হদিশ পাওয়া যায়নি। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়