শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ১২:৫৭ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্য গোপন করার অভিযোগে মির্জাগঞ্জের ইউএনওকে তথ্য কমিশনের সমন জারি

উত্তম গোলদার, পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পে তথ্য গোপন রেখে, মনগড়া তথ্য প্রদান করার অভিযোগে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে তথ্য কমিশন থেকে সমন জারি করা হয়েছে।

আগামী ৫ ফেব্রুয়ারি ঢাকাস্থ তথ্য কমিশন অফিসে স্ব-শরীরে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। এশিয়ান টিভি ও ভোরের পাতা পটুয়াখালী জেলা প্রতিনিধি মো. আবুল হোসেন তালুকদারের অভিযোগের ভিত্তিতে গত ৯ জানুয়ারি তথ্য কমিশনের গবেষণা কর্মকর্তা রাবেয়া হেনা এ সমন জারি করেন।

অভিযোগে জানা গেছে, মির্জাগঞ্জ উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কর্তৃক ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থ বছরে কত টাকা বরাদ্ধ প্রদান করা হয় ও উপজেলা প্রকৌশলীর ভবনের উপরে ২টি রুম বর্ধিত করনের কাজ না করে ঠিকাদার কর্তৃক ৪০ লাখ টাকার বিল উত্তোলন এবং ২০১৬-১৭ অর্থ বছরে উপজেলা অডিটরিয়াম নির্মাণ কাজের জুন ক্লোজিনের নামে টাকা ফেরৎ যাওয়ার অযুহাত দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী এলজিইডি ও উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ২ কোটি ৬৯ লাখ টাকা উত্তোলন করে রাখেন। তা নিয়ম বর্হিভূত কিনা এবং বর্তমানে ওই টাকা কোনো অবস্থায় আছে তা জানতে চাওয়া হয় তথ্য অধিকার আইনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম আবেদনকারী এশিয়ান টিভি ও ভোরের পাতা’র পটুয়াখালী জেলা প্রতিনিধি মো. আবুল হোসেন তালুকদারকে তথ্য না দিয়ে তালবাহানা করে দেড় মাস পরে তথ্য প্রদান করেন। তাকে ভুল তথ্য দেয়ায় আবেদনকারী সংক্ষুদ্ধ হয়ে জেলা প্রশাসক বরাবরে আপিল আবেদন করেন। আপিলে কোন প্রতিকার না পেয়ে আবেদনকারী তথ্য কমিশন বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। তথ্য কমিশন বিষয়টি নিষ্পত্তিকরণের উদ্দেশ্যে আবেদনটি গ্রহণ করে আগামী ৫ ফেব্রুয়ারি তথ্য কমিশন অফিসে হাজির হয়ে ব্যক্তিগত ভাবে অথবা মনোনীত আইনজীবির মাধ্যমে জবাব দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে সমন জারি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়