শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৪:৫১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে

আহমেদ আযম খান : গত চার বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারি দল আওয়ামী লীগের প্রতি বার বার সংলাপে বসে সমস্যা সমাধানের জন্য আহ্বান করে আসছে। কিন্তু সরকার তার ফ্যাসিবাদী আচরণ ধরে রেখে সংলাপ প্রত্যাখ্যান করে যাচ্ছে। তবে আমরা এখনো হতাশ হয়নি। আশা করি, সরকারের একসময় শুভবুদ্ধির উদয় হবে, গনতন্ত্রের কথা ভেবে তারা সমস্যা সমাধানের জন্য বিএনপির ডাকে সাড়া দিয়ে এক টেবিলে বসে আলোচনা করবে। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে তারা ভূমিকা রাখবে।

সরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না বলে বিএনপির সংলাপ আহ্বান প্রত্যাখ্যান করছে। তাদের একটা আতঙ্ক আছে। বিএনপির সাথে সংলাপে বসলেই একটা নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে হবে এবং সেই পরিবেশের ওপরেই আওয়ামী লীগের থাকতে হবে। সেক্ষেত্রে এরকম একটা নিরপেক্ষ পরিবেশ বজায় থাকলেই আওয়ামী লীগের পরাজয়টা নিশ্চিত হয়ে যায়। এটা তারা কোনো ভাবে মেনে নিতে পারছে না । যে কারণেই তারা সংলাপের ব্যাপারে একদমই উদাসীন।

আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে। কেননা, তারা জানে ক্ষমতা গেলে তাদের কি অবস্থা হবে? তারা যে আকাশ সমান দূর্নীতি করেছে তা জনগনের সামনে প্রকাশ পেয়ে যাবে। তাদের বিচারের মুখোমুখি হতে হবে। সেই ভয় থেকেই তারা সুষ্ঠু নির্বাচন চাচ্ছে না। তাই যেকোনো উপায়ে ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা তারা করে যাচ্ছে।

পরিচিতি : ভাইস চেয়ারম্যান, বিএনপি
মতামত গ্রহণ : লিয়ন মীর
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ