শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৪ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ওভারে ৩৭ রান করে ডুমিনির রেকর্ড

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান জেপি ডুমিনির চার-ছয় সম্পর্কে তো সবাই জানে। যেদিন তার ব্যাট চলে সেদিন কোনো বোলারকেই তিনি ছাড়েন না। আর সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো বুধবার দণি আফ্রিকার কেপটাউনে। সেই সাথে নতুন এক রেকর্ডও গড়লেন ডুমিনি।

দক্ষিণ আফ্রিকার লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে ৩৭ রান নিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। প্রথম ৪ বলে ৪ ছক্কা, পঞ্চম বলে দুই, এরপর ‘নো’ বলে চার এবং শেষ বলে ফ্রি হিটে আবারও ছক্কা- এক ওভারে ৩৭ রান নেন ব্যাটসম্যান ডুমিনি।

দক্ষিণ আফ্রিকার লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে এটাই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড। আর ক্রিকেট ইতিহাসে এক ওভারে নেওয়া দ্বিতীয় সর্বোচ্চ রান। বুধবার দণি আফ্রিকার কেপটাউনের পিপিসি নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ঘরোয়া ‘মমেন্টাম ওয়ান ডে কাপ’ চ্যাম্পিয়নশিপে ভিকেবি নাইটসের বিপে এই রেকর্ড গড়েন কেপ কোবরাসের অধিনায়ক ডুমিনি।

এর আগে ২০১৩-১৪ মৌসুমে ঢাকায় আবাহনী লিমিটেডের আলাউদ্দিন বাবুর এক ওভারে শেখ জামালের হয়ে ৩৯ রান করেন জিম্বাবুয়ের এলটন চিগাম্বুরা।-ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়