শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৮ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নুরুল আমিন হাসান : রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের সড়কে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের সড়কে আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে এ ককটেল বিস্ফেরণের ঘটনা ঘটে।

তারা আরো বলেন, এ সময় একটি রিকশা থেকে হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রিকশাটির চাকা দুমড়ে মুচড়ে যায়।

এ ঘটনায় কর্তব্যরত পুলিশ সদস্যরা সন্দেহভাজন ওই রিকশা চালকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন।

এদিকে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও হঠাৎ ককটেল বিস্ফোরণে নয়াপল্টন এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়