শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৬:২২ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় খাদিজা বেগম (১৫) নামের এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

বৃহস্পতিবার দিনগত রাতে শহরের মুন্সেফপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে খাদিজার মরদেহ উদ্ধার করে পুলিশ। খাদিজা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের নাওঘাট গ্রামের মামুনুর রশিদের মেয়ে।

খাদিজার চাচী জানান, খাদিজা ছোটবেলা থেকেই আমাদের বাসায় থেকে লেখাপড়া করতো। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করেছে  তার ব্যাপারে কিছু বলতে পারেনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নবীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়