শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:২৫ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

ডেস্ক রিপোর্ট:  আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে ভারত। অগ্নি-৫ নামের এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। বৃহস্পতিবার উড়িষ্যা উপকূলের আবদুল কালাম দ্বীপ থেকে স্থানীয় সময় সকাল নয়টা ৫৩ মিনিটে এই পরীক্ষা চালায় ভারতের স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি)।নিরাপত্তা বিশ্লেষকরা ক্ষেপণাস্ত্রটিকে ভারতের সবচেয়ে উচ্চ ক্ষমতার আইসিবিএম বলে অভিহিত করছেন।

অগ্নি-৫ সফল উৎক্ষেপণ উপলক্ষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক টুইট বার্তায় জানায়, বৃহস্পতিবার সকালে ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা উপকূলের আবদুল কালাম আইল্যান্ড থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। দেশটির প্রতিরক্ষা খাতের অন্যতম সক্ষমতা হিসেবে এটিকে অভিহিত করা হচ্ছে। ৫৫০০ থেকে ৫৮০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

মার্কিন বিজ্ঞানীদের মতে, ভারত তার অস্ত্রাগারে এরকম ১২০-১৩০টি পারমাণবিক অস্ত্রের মজুদ রেখেছে। তবে এমআইটির রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক বিপিন নারায়ণ বলেন, 'বৃহস্পতিবারের পরীক্ষাটি কোনও ‘নতুন ক্ষমতা’ প্রকাশ করে না, এটি কেবল একটি সফল পরীক্ষা; যা ভারতকে পারমাণবিক অস্ত্রের দিক থেকে আরও শক্তিশালী বলে তুলে ধরে।'

এরআগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। সূত্র: বিডিনিউজ ২৪, বাংলা ট্রিবিউন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়