শিরোনাম
◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন সরকার পছন্দের লোককে বসাবে, এটাই স্বাভাবিক : তাজুল ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৬ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘৪ হাজার কোটি ডলারের তেল বিক্রি করেছে ইরান’

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান চার হাজার কোটি ডলারের তেল বিক্রি করেছে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সইয়ের ফলে এটা সম্ভব হয়েছে।

ইরানের রপ্তানিকারকদের এক সম্মেলনে অন্যতম শীর্ষ পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ তথ্য দিয়েছেন। তিনি আরো বলেন, তেল বিক্রির সব অর্থ ইরান হাতে পেয়েছে কিন্তু নিষেধাজ্ঞা বহাল থাকলে তা সম্ভব হতো না।

তিনি বলেন, “ইরান এখন তার তেল বিক্রি করতে পারে, তেলজাত পণ্য রপ্তানি করতে পারে এবং বিশ্ব ইরানের সঙ্গে কাজ করছে। এছাড়া, ব্যাংকিং খাতের প্রধান বাধা সরিয়ে নেয়া হয়েছে এবং আমরা এখন বিমান কিনতে পারছি যা আমেরিকাকে ক্ষিপ্ত করে তুলেছে।

আরাকচি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে আগামী চার মাস ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ অবস্থায় ইউরোপ ও পূর্ব এশিয়ার মিত্রদের সঙ্গে ইরানের সহযোগিতা বাড়ানো দরকার। - পার্সটুডে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়