শিরোনাম
◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের ◈ বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ কোথায়, কীভাবে ও কেন অপ্রতীমকে হত্যা করা হলো, জানাল পুলিশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০১:১২ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর দফতরকে ৫ হাজার টাকা জরিমানা আদালতের

সাইদুর রহমান : প্রধানমন্ত্রীর দফতরকে ৫ হাজার টাকা জরিমানা করল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। একটি জনস্বার্থ মামলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্র হলফনামা দিতে না পারায় এই জরিমানা করা হয়েছে।
ভারতের কম্পট্রলার ও অডিটর জেনারেল প্রতি বছর প্রায় ৫ হাজার রিপোর্ট দিলেও, সরকার এর মধ্যে মাত্র খান দশেক রিপোর্টকে গুরুত্ব সহকারে গ্রহণ করে। এই অভিযোগ জানিয়ে এলাহবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক সুনীল কা-ু।
৯ জানুয়ারি বিচারপতি সুধীর আগরওয়াল এবং বিচারপতি আব্দুল মইনের বেঞ্চে মামলাটির সুনানি চালাকালীন বিচারপতিরা হঠাৎ খেয়াল করেন, ২০১৭ সালের ১ অগস্ট এ বিষয়ে কেন্দ্রের জবাব চেয়েছিল আদালত। এরপরই আদালতে উপস্থিত কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি পা-ে জানান, উত্তর দেতি তাঁদের আরও সময় প্রয়োজন।
অতিরিক্ত সলিসিটর জেনারেলের এমন আর্জি শুনে আরও তিন সপ্তাহ সময় দেয় কেন্দ্র। পাশাপাশি, পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা দিয়ে জবাব না দিতে পারার জন্য কেন্দ্রকে জরিমানাও করে এলাহাবাদ হাইকোর্ট। সূত্র : জি নিউজ

  • সর্বশেষ