শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ১১:৩০ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছরেও জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর সম্ভব না: ট্রাম্প

সাইদুর রহমান : জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের কাজ চলতি বছরেও হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী এক বছরের মধ্যে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস শহরে স্থানান্তর করা হচ্ছে বলে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে দাবি করেছিলেন তা অস্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ বক্তব্য দিয়েছেন।

ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারে নেতানিয়াহুর বক্তব্য নাকচ দেন।ভারত সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বুধবার সকালে দাবি করেছিলেন, “আপনারা যতটা ভাবছেন তার চেয়ে দ্রুতগতিতে অর্থাৎ এক বছরের মধ্যে মার্কিন দূতাবাস স্থানান্তর করা হবে।”

নেতানিয়াহুর এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার সরকারের হাতে তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের পরিকল্পনা থাকলেও তা আগামী এক বছরের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয়। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গতমাসে বলেছিলেন, আগামী তিন বছরের আগে দূতাবাস স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে না। সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়