শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৪১ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

  উখিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক

শ.ম.গফুর,উখিয়া, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং কচুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দু্ই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।

বুধবার ভোররাত ৪টার দিকে এ অভিযান চালানো হয়। আটকরা হলো-উখিয়ার বালুখালী, ক্যাম্প-১, ব্লক-৪৩ এর বাসিন্দা মৃত খায়রুল আমিনের ছেলে মো. আব্দুর রহমান  জাবেদ (২৮) ও কুতুপালং ক্যাম্পের ব্লক ই-৩, পাহাড় নং-৮ এর বাসিন্দা আবুল কালামের ছেলে মো. সেলিম (২৪)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, টেকনাফ মহাসড়কের কুতুপালং কচুবনিয়া এলাকার জনৈক ফরিদ আহমেদের বাড়ীর সামনে ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে স্কোয়াড্রন লিডার মো. রেজাউল হকের নেতৃত্বে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী পালিয়ে যাওয়ার সময় জাবেদ ও সেলিমকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি এসবিবিএল, ১টি রামদা, ১টি কিরিচ এবং ২ রাউন্ড গুলি জব্দ করা হয়। তারা বিভিন্ন সময়ে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র দিয়ে ডাকাতিসহ নানা ধরণের অপরাধ করে আসছে বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আমর্স এ্যাক্ট, ১৮৭৮ এর ১৯অ/১৯(ভ) ধারা মোতাবেক মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ