শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০১:০৪ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুর নরম করুক ভারতীয় সেনা, হুমকি চীনের সরকারি সংবাদপত্রে

আশিস গুপ্ত ,নয়াদিল্লি: ভারতীয় সেনা বাহিনীকে সুর নরম করার পরামর্শ দিল গ্লোবাল টাইমস নামে চিনের একটি সরকারি সংবাদপত্র। ডোকলামের ঘটনা ভারত কী করে এত তাড়াতাড়ি ভুলে গেল, তা নিয়েও এই সংবাদপত্রে প্রকাশিত সম্পাদকীয় কলামে প্রশ্ন তোলা হয়েছে।দিন কয়েক আগে ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত চীন সীমান্তের দিকে সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলেন। তার প্রেক্ষিতেই চীনের এই প্রচ্ছন্ন হুমকি।

গত সপ্তাহে রাওয়াত বলেন, অনেক দিন ধরে আমরা আমাদের পশ্চিম সীমান্তের দিকে নজর রেখেছি। আমার মনে হয়, এখন সময় এসে গিয়েছে যে ফোকাস সরিয়ে উত্তর সীমান্তের দিকে করার এবং সেইমতো উত্তর সীমান্তে পরিকাঠামোর উন্নয়ন প্রয়োজন। রাওয়াতের এই বক্তব্যকে 'উদ্ধত মন্তব্য' বলে আখ্যা দিয়েছে চীন।

গ্লোবাল টাইমস-এ বলা হয়েছে, ডোকলাম থেকে মনে হচ্ছে ভারতীয় সেনা কোনো শিক্ষা নেয়নি। ভারত যদি বার বার এইভাবে উস্কানি দিতে থাকে, তাহলে কঠোর শাস্তি পেতে তারা তৈরী থাকুক।' সেনাপ্রধানের মন্তব্য ভারতের বিদেশমন্ত্রকের বক্তব্যেরও বিরোধিতা করছে বলে গ্লোবাল টাইমস-এর দাবি। যেখানে ভারতের বিদেশমন্ত্রক বলছে যে চীন সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ,সেখানে সেনাপ্রধান কি করে এইধরণের মন্তব্য করেন ,তা জানতে চায় তারা।

রাওয়াত 'অপরিণতমনস্কের'মতো কথা বলছেন বলেও মন্তব্য করেছে গ্লোবাল টাইমস।

  • সর্বশেষ