শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৪২ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনো একের পর এক ওই পরিচালক যৌন হেনস্থা করছেন : কল্কি

ডেস্ক রিপোর্ট :  বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। একের পর এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগে সরব হয়েছেন। কখনও বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন তিনি আবার কখনও সমস্ত অভিযোগ মিথ্যে বলেও দাবি করেছেন।

কিন্তু, শুনলে অবাক হবেন, এত কিছুর পরও নিজের চরিত্র বদলাননি ওই জনপ্রিয় পরিচালক। এখনও তিনি বিভিন্ন অভিনেত্রীকে যৌন হেনস্থা করছেন এবং তাঁদের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করছেন বলে অভিযোগ।

একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একের পর এক অভিযোগ ওঠা সত্ত্বেও তিনি নাকি শুধরে যাওয়ার কোনও চেষ্টাই করেননি জনপ্রিয় ওই পরিচালক। এখনও ওই পরিচালকের বিরুদ্ধে নিরন্তর ‘কাস্টিং কাউচ’-এর অভিযোগ উঠছে। যদিও এ বিষয়ে জনপ্রিয় ওই পরিচালক কোনও মন্তব্য করেননি কিন্তু, তাঁর কুকীর্তির কথা ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে বলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী কল্কি কোয়েচলিন। কাজ হারানোর ভয়ে বলিউড অভিনেত্রীরা কখনও ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুলেন না বলেও দাবি করেন কল্কি। শুধু তাই নয়, নবাগতারা যেভাবে বলিউডে প্রতিনিয়ত ‘স্ট্রাগল’ করছেন, তাতে এবার বি টাউনের বেশ কিছু মানুষের ধ্যান ধারণার পরবর্তনের প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন কল্কি।

  • সর্বশেষ