শিরোনাম
◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৭:২৪ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী বললেন পেঁয়াজ ও চালের দাম স্বাভাবিক

মাইকেল : বর্তমান সময়ে পেঁয়াজ ও চালের দাম নিয়ে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস অবস্থা। কিন্তু আমাদের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বলেছেন পেঁয়াজ ও চালের দাম নাকি ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার সরকারি দলের সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চালের দাম বেড়েছিল। কারণ উত্তরাঞ্চল ও হাওরাঞ্চলে বন্যায় ফসলহানি হয়েছিল। মৌসুম এলেও দাম কমেনি এটা ঠিক নয়। চালের দাম কমাতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তোফায়েল বলেন, চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ টাকা।

তিনি আরও বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়। এবার বন্যার কারণে সেখানে উৎপাদন কম হয়েছে। বাংলাদেশেও বন্যার কারণে উৎপাদন কম হয়েছে। পেঁয়াজের দাম ১০০ টাকার ওপর থেকে এখন ৫৫ থেকে ৬০ টাকায় নেমে এসেছে। চাল ও পেঁয়াজের দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে।

সূত্র : বিডিপ্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়