শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:১৭ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আলিঙ্গন’ রাজনীতিতে ব্যস্ত মোদি : কংগ্রেস

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে দেশটির বিরোধীদল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার টুইটারে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে বলা হয়, ‘আলিঙ্গনের রাজনীতিতেই ব্যস্ত মোদি।’ এটাকে তারা ‘আলিঙ্গন সংস্কৃতি’ (হাগ পলিসি) হিসেবে অভিহিত করছেন।

এর আগে মোদি ভারত সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও সাক্ষাতের পরই ভিডিওটি প্রকাশ করে কংগ্রেস।

ভিডিওটিতে দেখা গেছে, মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান, সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদের মতো বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে সাক্ষাত করছেন এবং তাদের জড়িয়ে ধরছেন।
তবে এ ভিডিও প্রকাশের পরই দেশটির কেন্দ্রীয় মন্ত্রণালয়গুলো কংগ্রেসের সমালোচনা করে। মানব-সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাবেদকার বলেন, এটি শুধুমাত্র প্রধানমন্ত্রীর সমালোচনাই নয়, অতিথির অবমাননাও বটে। স্ক্রল.ইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়