শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ও ইসরায়েলের মধ্যে ৯টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর

আবু সাইদ: সাইবার নিরাপত্তা সহ ৯টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে চুক্তি স্বাক্ষর করল ভারত ও ইসরায়েল।সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর, দুই দেশের মধ্যে মোট ৯টি চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে মোদি জানান, কৃষি থেকে শুরু করে প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে একাধিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে দুই দেশ। চুক্তি স্বাক্ষরিত হয়েছে জ্বালানি, সিনেমা ও বিমান চলাচল নিয়ে।

এর পাশাপাশি, প্রতিরক্ষা ও সন্ত্রাসদমন নিয়েও একযোগে কাজ করতে রাজি হয়েছে ভারত ও ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থাগুলিকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদি। তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতে বর্তমান মুক্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতি কার্যকর হওয়ার ফলে লগ্নিকারীরা এদেশে যৌথ-উৎপাদন করতে পারবে।

অন্যদিকে, মোদিকে ‘বিপ্লবী’ নেতা হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহু। তাঁর মতে, মোদির জন্য ভারতে বিল্পব ঘটেছে। একইসঙ্গে দুদেশের সম্পর্কেও বৈপ্লবিক পরিবর্তন এসেছে। রোববার ৬ দিনের ভারত সফরে এসেছেন নেতানিয়াহু। দিল্লির পাশাপাশি, তাঁর আগরা, আমদাবাদ ও মুম্বই যাওয়ার কথা। প্রসঙ্গত, গত ১৫ বছরে এই প্রথম কোনও ইজরায়েলি প্রধানমন্ত্রী এই দেশে এসেছেন। সূত্র: মানি কন্ট্রোল ।

  • সর্বশেষ