শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০২:৪৩ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘে ভারতীয় দূতের টুইটারে পাকিস্তানের পতাকা

সাইদুর রহমান :  জাতিসংঘে ভারতীয় দূত সাইদ আকবর উদ্দিনের টুইটার খুললেই দেখা গেছে পাকিস্তানের পতাকা। ভেসে উঠছে পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি মেমন হুসেইনের নাম। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায়। জানা গিয়েছে আকবর উদ্দিনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। টুইটার অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা গিয়েছে রবিবার সকালেই এই কা- ঘটানো হয়েছে। কারণ টুইটার অ্যাকাউন্টে রয়েছে একটি নীল রঙের রাইট চিহ্ন। সঙ্গে সঙ্গে সাইবার বিশেষজ্ঞরা সেটি ঠিক করার উদ্যোগ নেন। আপাতত টুইটার অ্যাকাউন্ট ঠিক রয়েছে বলে জানানো হয়েছে।

পুরো ঘটনাটাই পাক কোনও জঙ্গি সংগঠনের কাজ বলে জানিয়েছেন তিনি। এরআগে ২০১৬ সালে ভারতের ১৯৯টি সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। এই ঘটনার বিস্তারিত বিবরণ সংসদে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়াও ২০১৭-র জানুয়ারিতে এনএসজি-র ওয়েবসাইটও হ্যাক করা হয়েছিল। যদিও তার পরেই জরুরি ভিত্তিতে সেই ওয়েবসাইটটি ব্লক করে দেওয়া হয়েছিল। শনিবার সংবাদিক বৈঠকে সেনা প্রধান বিপিন রাওয়াতও জানিয়েছেন, জঙ্গিরা সাইবার অ্যাটাকে বেশি আগ্রহ দেখাচ্ছে। তার পরের দিনই জাতিসংঘের ভারতীয় দূতের টুইটার অ্যাকাউন্টের হ্যাকের ঘটনা সেই শঙ্কা আরও বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।  সূত্র : আজকাল|

  • সর্বশেষ
  • জনপ্রিয়