শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ১২:৪১ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডার সঙ্গে জিতলেই নক আউট পর্বে সাইফরা

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সূচনাটা হয়েছে দারুণ। লিনকনের বার্ট সাচক্লিফ ওভালে বৃষ্টির কারণে ২০ ওভারে নেমে আসা ম্যাচে জুনিয়র টাইগাররা নামিবিয়ার বিপক্ষে জয় পেয়েছে ৮৭ রানে। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় সাইফ-আফিফরা মুখোমুখি হবেন কানাডার, একই ভেন্যুতে। আর ম্যাচটি জিতলেই যুবাদের বিশ্বকাপের এই আসরে প্রথম দল হিসেবে নক আউট পর্বে উঠে যাবে বাংলাদেশ।

২০০৩ বিশ্বকাপে কানাডার সিনিয়র দলের অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের সিনিয়র দলকে হারানোর। তবে এখানে টাইগারদের হারানোর রেকর্ড নেই তাদের। ২০০২ সালে দুই দলের ম্যাচ ড্র হয়েছিল। এই পর্যায়ে এটাই কানাডার সর্বোচ্চ সাফল্য। এরপর ২০০৪ ও ২০১৪ সালে দু দলের দেখা হয়েছিল এবং দু'বারই পরাজিত দলের নাম কানাডা। আর এবার প্রথম ম্যাচেই অধিনায়ক সাইফ হাসান, ওপেনার মোহাম্মদ নাইমের হাফ সেঞ্চুরিতে যেভাবে জয় পেয়েছে বাংলাদেশ তাতে দলটির আত্মবিশ্বাসের পারদ অনেক উঁচুতেই থাকার কথা।

তবে কানাডাকে একেবারে বাতিলের খাতায় ফেলে দেয়াটাও বোকামি হবে। চলতি টুর্নামেন্টে খেলার আগে দলটিকে 'আইসিসি আমেরিকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইপর্ব' এর গ্রুপপর্বে সেরা দল হতে হয়েছে। এজন্য তাদের হারাতে হয়েছে ইউএসএ'কে। আর এই টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিই তাদের প্রথম। সুতরাং, এই ম্যাচে ভাল খেলে শুভ সূচনাই করতে চাবে কানাডা। তাই আশা করা যায় একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই উপহার পাবেন দর্শকেরা।

দল-

বাংলাদেশ : সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, আমিনুল ইসলাম, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাইম, মোহাম্মদ রাকিব, নাঈম হাসান, পিনাক ঘোষ, কাজী অনিক,১১১১রবিউল হক, রনি হোসেন, শাকিল হোসেন, টিপু সুলতান, তৌহিদ হৃদয়।

কানাডা : আর্সলান খান (অধিনায়ক), আকাশ গিল, আশটান ডিওস্যামি, ইমানুয়েল খোখার, কাভিয়ান নারেস, কেভিন সিং, প্রনব শর্মা, রনধির সাধু, কৃষেন স্যামুয়েল, ফয়সাল জামখান্দি, আর্শদিপ ঢালিওয়াল, ঋষিভ জোশি, অ্যারান পাথমান্যাথান, রোমেল সাজ্জাদ।

  • সর্বশেষ