শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ১২:২৪ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকারবার্গের এক স্ট্যাটাসেই ৩৮০ কোটি ডলার লোকসান!

সাইদুর রহমান : ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের একটি স্ট্যাটাসের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির শেয়ারের দর হঠাৎ পড়ে যাওয়ায় ৩৮০ কোটি ডলারের ক্ষতি হয়েছে ফেসবুক প্রতিষ্ঠানের। জাকারবার্গ সেই স্ট্যাটাসে লেখেন, ফেসবুককে আনন্দদায়ক করার জন্য ফেসবুক ব্যবহারকারীর নিউজ ফিডে এখন থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা কোনো সেলিব্রেটির করা পোস্ট থেকে পরিবার কিংবা বন্ধুদের করা পোস্ট বেশি দেখানো হবে।

গত বৃহস্পতিবার জাকারবার্গ এক স্ট্যাটাসে নতুন বছরে ফেসবুকে বড় পরিবর্তনের আভাস দেন। স্ট্যাটাসে ব্র্যান্ড, ব্যবসা প্রতিষ্ঠান ও মিডিয়ার পেজগুলোর জন্য হতাশার খবর জানান তিনি। যেখানে ওইসব পেজকে কম গুরুত্ব দিয়ে বন্ধুদের স্ট্যাটাস, মন্তব্য ও ভিডিও শেয়ারকে জোর দেয়া হয়।

এ ঘোষণার একদিনের মধ্যেই ওয়াল স্ট্রিটে ফেসবুকের শেয়ারের মূল্য কমে যায় সাড়ে চার শতাংশ। ফলে দিন শেষে পুঁজিবাজার থেকে ফেসবুক ৩৮০ কোটি ডলার হারায়।

ব্লুমবার্গ জানিয়েছে, শুক্রবার ৭৭ দশমিক ৮ বিলিয়ন ডলার দিয়ে দিন শুরু করা ফেসবুক দিনশেষে দাঁড়ায় ৭৪ বিলিয়ন ডলারে।

তবে ফোর্বসের সবশেষ হিসাবমতে, শনিবার পর্যন্ত ফেসবুকের সার্বিক মূল্য এসে দাঁড়ায় ৭২ দশমিক ৪ বিলিয়ন ডলারে।

এর ফলে মার্ক জাকারবার্গকে টপকে স্প্যানিশ ব্যবসায়ী আমানসিও ওর্তেগা হয়ে যান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে চতুর্থ। সূত্র : ডেইলি পাকিস্তান

  • সর্বশেষ
  • জনপ্রিয়