শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৮ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ অব্যাহত (ভিডিও)

প্রতিবেদক: এখনও মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের উত্তর, দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। আবাহওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়া এবং যশোরে ৭ ডিগ্রি সেলসিয়াস। সার্বিকভাবে দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা গত কয়েক দিনের চেয়ে কিছু বেড়েছে।

এছাড়া রংপুর ও নওগাঁর বদলগাছিতে ৭.৩, রাজশাহীতে ৭.৯, দিনাজপুরে ৮ এবং বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য জায়গার সর্বনিম্ন তাপমাত্রাও ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

তীব্র শীতে কষ্ট পাচ্ছে ছিন্নমূল মানুষ। সাথে ঘন কুয়াশাও ভোগাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকাল হতেই আবারও বাড়ছে শীতের তীব্রতা।

  • সর্বশেষ