শিরোনাম
◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ১০:৪২ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয়তাবাদী নাগরিক কমিটি নামে নতুন দলের আত্মপ্রকাশ

ডেস্ক রিপোর্ট: জাতীয়তাবাদী নাগরিক কমিটি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন এ সংগঠনের ঘোষণা দেয়া হয়।

জাতীয়তাবাদী নাগরিক কমিটির সভাপতি মামুনুর রশিদ মোহন ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আলী আকবর বাবুল।

সংবাদ সম্মেলনে ১৫১ সদস্যের কমিটির ১২ জনের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি চৌধুরী সাইফউদ্দিন রাশেদ সিদ্দিকী, সহসভাপতি সৈয়দ এমরানুর রেজা, হাছান জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এএসএম শফিউল্লাহ শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুখেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, দফতর সম্পাদক কামাল মাহমুদ, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম মাছুম, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন ও আইন সম্পাদক শাহাদাত হোসেন।

সংবাদ সম্মেলন সভাপতি মামুনুর রশিদ মোহন বলেন, অবৈধ ও অগণতান্ত্রিক বর্তমান সরকার পতনে এ কমিটি বিএনপির সঙ্গে আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে।

তিনি জানান, ১৫১ সদস্যের কমিটির অন্যদের নাম পরে ঘোষণা করা হবে। সব মহানগর ও জেলা-উপজেলা স্তরেও নাগরিক কমিটির ইউনিট গঠন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়