শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৫:২৬ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এ ক্ষমতা নিয়ে গর্ব করার কিছু নেই’

আশিক রহমান : সরকার তার ৪ বছর পালন করছে। এই সময়ে তারা কি করেছে তা দেশবাসী জানে। আমরা জানি, ৫ জানুয়ারির নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ, নির্লজ্জ নির্বাচন। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ আরও বলেন, যে নির্বাচনে বিএনপির মতো বৃহত্তম একটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, যে নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছে, তেমন একটি নির্বাচনের মাধ্যমে এই সরকার এখন ক্ষমতায়। এ ক্ষমতা নিয়ে গর্ব করার কিছু নেই। বরং এটা খুবই নিন্দনীয় ব্যাপার। এমনকি ৩০০ সংসদ সদস্যের মধ্যে ১৫৪ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বিতর্কিত এই নির্বাচন সমাজে কখনো গ্রহণযোগ্যতা পায়নি, পাবেও না।

অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও রয়েছে। ৫ জানুয়ারির আগে বলা হয়েছিলÑ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই এই নির্বাচন। নির্বাচনের পর আলাপ-আলোচনা করে আরও একটি নির্বাচন দেওয়া হবে। কিন্তু ক্ষমতাসীনরা সেই জায়গায় থাকেনি। এটা ঠিক নয়। আমরা আশা করব, এবার আর এমনটি হবে না, সব দলকে নির্বাচনে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিবে সরকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়