শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:৪১ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাতাল ছেলেই ফাঁসিয়ে দিল নেতানিয়াহুকে!

ডেস্ক রিপোর্ট : এমনিতেই নানা দুর্নীতি মামলায় জর্জরিত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর উপর নতুন করে বিধছে নেতানিয়াহুর মাতাল ছেলের ফাঁস হওয়া এক অডিও বার্তা। এটি ঠেকাতেই এখন উকিলের যত দৌড়াদৌড়ি করে চলেছেন তিনি।

মতাল অবস্থায় বাবার কুকীর্তির কথা ফাঁস করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু। এক স্ট্রিপ ক্লাব থেকে বের হয়ে তিনি এক বন্ধুকে বলেন, আমার বাবা তোমার বাবার জন্য ২০ বিলিয়ন ডলারের বিল পাস করিয়েছেন। আর তুমি আমার সাথে ৪০০ সেকেলের জন্য লড়াই করছো?

নেতানিয়াহুর ছেলের বন্ধুর বাবা কোবি মায়মুন 'গ্যাস টাইকুন' নামে পরিচিত। দুই বন্ধুর ২০১৫ সালের আলাপচারিতার অডিও রেকর্ডটি ফাঁস করে দিয়েছে ইসরায়েলি রেডিও 'চ্যানেল ২ নিউজ'।

গ্যাস ব্যবসায়ীকে অবৈধ সুযোগ দেয়ার অডিও টেপটি এমন সময় ফাঁস হল যখন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছে ইসরায়েলি পুলিশ ও অন্যান্য বাহিনী। আর এতেই চরম বিপাকে পড়েছেন নেতানিয়াহু। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়