শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০২:৫৩ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিয় নায়ককে বাস্তবে দেখে কেঁদে ফেললেন ভক্ত

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার সন্ধ্যা। এফডিসির ৩ নম্বর ফ্লোরে শুটিং চলছে বাপ্পি-অধরার ‘নায়ক’ সিনেমার শুটিং। শুটিংয়ের একফাঁকে ফটো সাংবাদিকদের ছবি তোলার সময় দিচ্ছিলেন বাপ্পি।

আচমকা ক্যামেরার সামনে আগমন ঘটে বোরখা পরিহিত ৩ নারীর। সবার কৌতুহলী দৃষ্টি সেই তরুণীর দিকে। তাদের মধ্যে এক তরুণী হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু কেউ যেন তাকে চিনতে পারছেন না। বাপ্পিও যেন অবাক। কিছু একটা বলার আগেই শুটিংয়ের জন্য ডাক পড়লো বাপ্পির। সবার কাছ থেকে বিদায় নিয়ে শুটিংয়ের ক্যামেরার দিকে এগুতে থাকেন বাপ্পি। যেতে যেতেই বাপ্পি দেখলেন, সেই তিন নারী মুগ্ধতার সঙ্গে অপলক তাকিয়ে আছেন বাপ্পির দিকে।

উপস্থিত একজন তাদের কাছে জানতে চাইলেন- মেয়েটি কাঁদছে কেন? উত্তর এলো, মেয়েটি বাপ্পির ভীষণ ভক্ত। নায়ককে সামনা-সামনি দেখে আনন্দে কাঁদছেন তিনি। এ কান ওকান করতে করতে খবরটি বাপ্পির কাছেও পৌঁছে যায়। সবশুনে মেয়েটিকে কাছে ডাকলেন বাপ্পী। তাকে সান্ত্বনা দিয়ে কান্না থামালেন।

বাপ্পী বললেন, কান্না বন্ধ করো। নিশ্চয়ই তুমি পড়াশোনা করো! আমি অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও করছি, এখন ইন্টার্ন করছি, সামনে মাস্টার্সও করবো। আমি চাই তুমিও ভালোভাবে পড়াশোনা করো।

অষ্টম শ্রেণি পড়ুয়া এই মেয়েটির নাম আঁখি। মেয়েটির মায়ের ভাষ্য, আমার মেয়ে ছোটবেলা থেকেই বাপ্পির অন্ধভক্ত সে। এমন কোনো সিনেমা নাই যা আমার মেয়ে দেখে নাই। এমনকি নতুন কোন কোন ছবি মুক্তি পাবে- সবই ওর মুখস্থ।

আঁখির মা সাংবাদিকদের জানান, তারা যাত্রাবাড়ীতে থাকেন। এর আগেও অনেকবার এফডিসিতে বাপ্পীর সঙ্গে দেখা করার জন্য মেয়েকে নিয়ে এসেছিলেন। কিন্তু একবারও তার সঙ্গে দেখা হয়নি। এবার এক প্রোডাকশনের লোকের কাছে জানতে পারেন যে বাপ্পী এফডিসিতে শুটিং করছেন। আর তা জানার পর পরই নিজের বোন ও মেয়েকে নিয়ে এফডিসিতে আসা তার। মেয়ের ইচ্ছে পূরণ করতে পেরে খুব ভালো লাগছে তার। লিঙ্ক

সূত্র : আরটিভি

https://www.youtube.com/watch?time_continue=1&v=IhBPUCnMEgM

  • সর্বশেষ
  • জনপ্রিয়