শিরোনাম
◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত ◈ ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ফ্যাক্টর ◈ নির্বাচন ও গণভোট নিয়ে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ◈ চাকরির প্রস্তাব প্রধান উপদেষ্টার, জবাবে যা বললেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৫ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৭ সালে বিশ্বব্যাপী ৮১ সাংবাদিক নিহত

ওমর শাহ : ২০১৭ সালে দায়িত্ব পালনকালীন সময়ে বিশ্বব্যাপী ৮১ জন সাংবাদিক নিহত হয়েছেন। ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট’ এর বাৎসরিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সংবাদ সংস্থা এপি আইএফজের বরাত দিয়ে জানায়, বিশ্বে এ সকল সাংবাদিকরা সংবাদ সংগ্রহের সময় গাড়িবোমা বিস্ফোরণ ও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ২০১৭ সালে ২৫০ এর অধিক সাংবাদিকেও কারাভোগ করতে হয়। ২৯ ডিসেম্বর পর্যন্ত জরিপে বলা হয়, এক যুগের মধ্যে ২০১৭ সালেই সাংবাদিক হত্যার ঘটনা সবচেয়ে কম ঘটে। গত বছর বিশ্বে ৯৩ জন সাংবাদিক নিহত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে বেশি সাংবাদিক হত্যার ঘটনা ঘটে মেক্সিকোতে তারপর আফগানিস্তান, ইরাক, সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত এলাকায়। ম্যাক্সিকোতে ১৩ আফগানিস্তানে ১১ ইরাকে ১১ সিরিয়ায় ১০ ভারতে ৬ ফিলিপাইনে ৪ পাকিস্তানে ৪ নাইজেরিয়ায় ৩ সোমালিয়ায় ৩ ও হন্ডুরাসে ৩ জন সাংবাদিক নিহত হয়।

আইএফজের প্রধান ফিলিপ লেরোথ বলেন, নিহতদের সংখ্যা কমলেও সাংবাদিক নির্যাতনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিহতদের মাঝে আটজন নারী সাংবাদিকও রয়েছেন যারা ডেনমার্ক ও মাল্টায় নিহত হন। সংস্থাটির মতে, অসংখ্য সাংবাদিককে ঘর বাড়ি ছাড়তেও বাধ্য করা হয়। তবে সংবাদিক হত্যাকারীদের ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। সূত্র : এপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়