শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:৪৬ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু সিলেটেই ওসমানী হাসপাতালে এইডসে আক্রান্ত নারীর সুস্থ সন্তান প্রসবের সংখ্যা ৩২

হ্যাপী আক্তার: সিলেট ওসমানী হাসপাতালে এইডসে আক্রান্ত ৩২ জন নারী সুস্থ সন্তান জন্ম দিয়েছে। আর এজন্য তাদের কোন অর্থ খরচ করতে হয়নি। এ সাফল্য চিকিৎসা সেবার ইতিহাসে মাইলফলক বলছেন সংশ্লিষ্টরা। ওসমানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পায় এইডসে আক্রান্তরা। সূত্র- ইনডিপেন্ডেট টিভি।

১৯৮৯ সালে দেশের প্রথম এইডস আক্রান্তের খোঁজ পাওয়া যায় সিলেটের কানাইঘাটে। ওসমানী হাসপাতালের হিসাবে সিলেট বিভাগে এখন এইডস রোগীর সংখ্যা ৮৩৯ জন। যা দেশের যেকোন বিভাগের তুলনায় বেশি। আক্রান্তদের অধিকাংশই প্রবাসী কিংবা তাদের পরিবারের সদস্য।

সময়ের সাথে বদলেছে এইডস রোগের চিকিৎসার ধরণ। বিভিন্ন এনজিওর পাশপাশি আক্রান্তদের বিনামূল্যে সেবা দিচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। শতভাগ সাফল্য এসেছে এইচআইভি আক্রান্ত মায়েদের সুস্থ সন্তান প্রসবের ক্ষেত্রেও।

ওসমানী মেডিকেলের মেডিকেল অফিসার আহমদ জাহিদ আল কাদির বলেন, এখানে এইডসে আক্রান্ত মায়েদের চিকিৎসা দেয়া হয়েছে বিনামূল্যে। আর এইডসের চিকিৎসায় সাফল্য এসেছে হাসপাতালে ৩২ জন এইডস আক্রান্ত মা ৩২ জনই সুস্থ সন্তান জন্ম দিয়েছেন।

ওসমানী মেডিকেলের পরিচালক এ কে মাহবুবুল হক বলেছেন, বন্দরগুলোতে প্রবাস ফেরতদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকলে এইডসের বিস্তার রোধ অনেকটাই সম্ভব।

সিলেট বিভাগে এইডস রোগে আক্রান্ত হয়ে ৩৩৭ জন মারা গেছেন। চিকিৎসার পাশাপাশি এইচআইভির প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।

 

  • সর্বশেষ