শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৫ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মার্কিন নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার ২ মিসাইল গবেষক

সান্দ্রা নন্দিনী : পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরিতে অবদান রাখায় উত্তর কোরিয়ার ২ গবেষকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন ট্রেজারি বিভাগ ওই দুইজনের নাম উল্লেখ করে বলেছে, কিম জং-সিক ও রি পিয়ং-চল উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম পরিচালনার মূল হোতা।
উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষিতে গত শুক্রবার উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করে।
অবশ্য উত্তর কোরিয়া এই অবরোধকে ‘যুদ্ধ ঘোষণার সামিল’ বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে।
উত্তর কোরিয়ার ২ নাগরিকের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে তাদের কোনও সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।
প্রসঙ্গত, অভিযুক্ত ২ জনকে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে।
উল্লেখ্য, গতবছর উত্তর কোরিয়া অধিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে বলেছিল, এটি এখন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়