শিরোনাম
◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:১৩ দুপুর
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে বেড়াতে এসে শিশু ধর্ষণের শিকার

  • মতিউর রহমান (ভান্ডারী), সাভার : সাভারের রাজাঘাট এলাকায় বেড়াতে এসে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।
  • এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে সোমবার সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
  • অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণকারী আমিনুল ইসলাম বাবুর বাবাকে আটক করেছে।
    পরিবার সূত্রে জানা যায়, ধর্ষনের শিকার ওই শিশুটি বাবা তার স্ত্রী নিয়ে ভাড়া বাড়িতে থাকে রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার ফুটপাতে একটি চায়ের দোকান করেন। ধর্ষণের শিকার শিশুটি রংপুরে তার দাদা-দাদির সাথে থেকে মিঠাপুকুর থানার ছিরামপুর গ্রামের একটি স্কুলে তৃতীয় শ্রেনীতে পড়াশুনা করে। শীতের ছুটিতে কয়েক দিন আগে বাবা-মায়ের কাছে সাভারে বেড়াতে আসে। প্রতিবেশী সানা উল্লার বখাটে ছেলে আমিনুল ইসলাম বাবুর কু’নজর পরে তার উপর।

সুযোগ বুঝে আমিনুল শিশুটির মুখ চেপে ধেরে বাড়ির ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। শিশুটি চিৎকারে স্থানীয়রা তাকে আটক করলেও ছেলের পরিবার প্রভাব খাটিয়ে ধর্ষণকারীকে ছিনিয়ে নিয়ে যায়।
এঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে সোমবার সাভার মডেল থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করলে পুলিশ ধর্ষকের বাবা সানাউল্লাকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় ধর্ষণের শিকার ওই শিশুকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমজাদুল হক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির বলেন, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ধর্ষকের বাবাকে আটক করা হয়েছে। খুব শিঘ্রই ধর্ষনকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ