শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১১:১৪ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আসার আগে আবারও ইনজুরিতে ম্যাথুজ

স্পোর্টস ডেস্ক: গত দুই বছর ধরেই ইনজুরি পিছু ছাড়ছে না শ্রীলঙ্কান অলাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজের। শুক্রবার ইন্দোরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় ওভারের তৃতীয় বল করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় ম্যাথুজকে। তারপর আর মাঠে ফিরতে পারেননি তিনি।
শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সুস্থ হতে ম্যাথুজের তিন সপ্তাহ সময় লাগবে। তবে সাধারণত তার সেরে উঠতে এর চেয়ে বেশি সময় লাগে। ফলে আগামী ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ এবং পরবর্তীতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও অনিশ্চিত হয়ে পড়লেন ম্যাথুজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়