শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ০৭:২০ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিউদ্দিনকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

জিয়উদ্দিন রাজু:

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবি এম মহিউদ্দিন চৌধুরীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার দুপুরে তিনি হাসপতালে গিয়ে  মহিউদ্দিন চৌধুরীর খোঁজ খবর নেন।  একই সঙ্গে তার যথাযথ চিকিৎসার ব্যাপারে ডাক্তারের সাথে আলাপ করেন। এর আগে গতকাল সোমবারও রাতেও তিনি তাকে দেখতে হাসপাতালে আসেন।

এর আগে হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে শনিবার দিবাগত রাতে মহানগরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগসহ অন্যান্য শারীরিক সমস্যা থাকায় সেসময় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য মহিউদ্দিন চৌধুরীকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। বিকালে মহিউদ্দিন চৌধুরীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

আনিস/

  • সর্বশেষ
  • জনপ্রিয়