শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৫৮ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

নুরনবী সরকার, লালমনিরহাট: [২] লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল (২৫) নামে এক মাস্টার্স পরীক্ষার্থী নিহত হয়েছেন। এসময় অটোরিকশায় থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছেন। তাদের রংপুর ও স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

[৩] বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ওবদা বাজারের এই দুর্ঘটনা ঘটে। 

[৪] নিহত পরীক্ষার্থী সোহেল মিয়া কালীগঞ্জ উপজেলা ভোটমারী এলাকার শৌলমারি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। 

[৫] স্থানীয়রা জানান, সকালে কয়েকজন কলেজ ছাত্র নিয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারীগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহেল নিহত হোন। এসময় আহত ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে দুইজনের অবস্থা আশংক্ষাজনক হলে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করান। 

[৬] কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়