শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৪২ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর ডেমরা মদিনা চত্বর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নান্নু মন্ডল (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া দশটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

[৩] মৃতের সহকর্মী রাজিব সরদার বলেন, নান্নু রডমিস্ত্রির সহকারী ছিলেন। মদিনা চত্বর এলাকায় একটি নির্মাণাধীন আট তালা ভবনের সাততালায় বারান্দায় কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৫] মৃত নান্নুর গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামে। তিনি ডেমরা মদিনা চত্বর এলাকায় নির্মাণাধীন ভবনে থাকতেন। 

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়