শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৩, ০৮:২৭ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৩, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া: [২] কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী গ্রামের আলী আহমেদের বাড়িতে পানিতে ডুবে  দুই শিশুর মৃত্যু হয়েছে। 

[৩] সোমবার ( ২৭ নভেম্বর) বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাড়ির পশ্চিম পাশে পুকুরে ডুবে যায় মারা যায় দুই শিশু৷ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন।

[৪] স্থানীয় বাসিন্দা খলিল উদ্দিন জানান, উপজেলা বাড়ানী গ্রামের সামছুল হকের আড়াই বছর বয়সী ছিনতিয়া আক্তার, একই বাড়ির হাসানের দুই বছর বয়সী মেয়ে হাসিবা আক্তার। প্রথমে ছিনতিয়ারকে দেখতে না পেয়ে খুজতে থাকে এবং পুকুরের আশপাশ খুঁজতে গিয়ে দেখতে পায় ছিনতিয়া ও হাসিবা পানিতে বেসে আছে। 

[৫] তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া একটি প্রাইভেট হসপিটালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। মরদেহ নিয়ে বাড়িতে চলছে পরিবারের আহাজারি এলাকায় শোকের মাতম। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়