শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস চাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] সরাইলে মাইক্রোবাস চাপায় সৈয়দ শফিকুর রহমান (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। 

[৩] মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া খাজা গরীবে নেওয়াজ সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

[৪] নিহত সৈয়দ শফিকুর রহমান পৌর এলাকার পশ্চিম মেড্ডার শরীফপুরের মৃত সৈয়দ নূর তাজ মোল্লার ছেলে।

[৫] খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সরাইলের কুট্রাপাড়ায় বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমানের ছেলের গাড়ির যন্ত্রাংশের দোকান রয়েছে। সকালে তিনি তার ছেলের দোকানে যান। সেখানে থেকে তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৬] তিনি আরও জানান, মৃত ঘোষণা করার পর বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মরদেহ বাড়িতে নিয়ে যায়। আমরা বাড়িতে পুলিশ পাঠাচ্ছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়