শিরোনাম
◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৮:১০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে বাসের চাপায় ভ্যান চালক নিহত

আবু হাসাদ, পুঠিয়া (রাজশাহী): পুঠিয়ায় বাসের চাপায় জালাল শেখ (৫০) নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও চালক-হেলপার পালিয়ে গেছেন।

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৫ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল শেখ মহানগরের বোয়ালিয়া থানা এলাকার বাসাররোড় এলাকার শফি শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, ওই ভ্যান চালক রাজশাহী শহর থেকে বানেশ্বর বাজারের দিকে আসছিল। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ওই ভ্যানে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ওই ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে। এ সময় সড়কে বাস ফেলে রেখে চালক-হেলপার পালিয়ে যায়।

এ ব্যাপারে বেলপুকুর থানার ওসি মাসুদ পারভেজ বলেন, মঙ্গলবার বিকেলে একটি যাত্রীবাহী বাস অপর একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালকের মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ