শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৪:১৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাকের চাপায় কলেজ ছাত্র নিহত

নাবিব ইসলাম আনন্দ

মো. আবু হাসাদ, পুঠিয়া (রাজশাহী): পুঠিয়ায় ট্রাকের চাপায় নাবিব ইসলাম আনন্দ (১৭) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর বাজার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিব ইসলাম বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী শাহীন রেজা বলেন, সকালে ওই ছেলে মোটরসাইকেল নিয়ে রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহয়তায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যায়।

পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, সকালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। শুনেছি ওই ছেলেটি চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়