শিরোনাম
◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ ◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ০২:৩২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৩, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চার জন।

শনিবার (২৭মে) সকালে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের উল্লাপাড়া চৌকিদহ ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় নলকা এলাকার মোকছেদ আলীর ছেলে মোহাম্মদ আলীর মৃত্যু হয়। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো.বদরুল কবির বিষয়টি জানান।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ