শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৪ মে, ২০২৩, ১০:৫৩ রাত
আপডেট : ২৪ মে, ২০২৩, ১০:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুপুরে সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত

লিয়াকত হোসেন জনী, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় শরাফত আলী (৫০) শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৪ মে বুধবার সকালে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক সড়কের মধুপুর উপজেলার পচিশমাইল নামক স্থানে। নিহত শরাফত আলী আউশনারা ইউনিয়নের রামকৃষ্ণবাড়ী গ্রামের মৃত ইমান মন্ডলের ছেলে।

জানা যায়, শরাফত আলী দিনমজুরী করে জীবিকা নির্বাহ করেন। তিনি কাজে যোগ দেওয়ার জন্য সাইকেল যোগে টেলকী যাচ্ছিলেন। পচিশমাইল এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ি তাকে পেছন থেকে চাপা দিলে ছিটকে বিশ-পচিশ হাত দূরে গিয়ে পরলে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মধুপুর থানার উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এই ব্যাপারে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়