শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ১১:৪৬ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে

মারুফ হাসান: রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকার শেলটেক কম্পিউটার সিটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এ সময় একজন আহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া ভবনের ছাদে আটকে পড়া ৬ জনকে উদ্ধার করা হয়েছে।

সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিস সদস্যদের কার্যক্রমের কারণে আগুন পাঁচতলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
 
তিনি বলেন, ভবনটির একটি কম্পিউটারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে মার্কেটের মার্কেটের ৩-৪টি দোকান পুড়ে গেছে। তবে ভবনে জরুরি নির্গমপথ পর্যাপ্ত ছিল না।

এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়