শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০৫:২১ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

এম, ইব্রাহিম খলিল: সীতাকুণ্ডে কর্ভাড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো চট্টগ্রাম নগরীর ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা এলাকার মোহাম্মদ আজিজের ছেলে আব্দুল্লাহ আল হাসান রাজু ওরফে মহিউদ্দিন রাজু (৩৫) ও সীতাকুণ্ডের কালুশাহনগর এলাকার বশর মাঝি বাড়ির মো. মুসার ছেলে মো. ইউসুফ (৩৪)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,  সন্ধ্যায় ব্যবসায়ীক কাজে মোটর সাইকেল করে চট্টগ্রাম যাচ্ছিলেন । মোটর সাইকেলটি মহাসড়কের ফকিরহাট এলাকা পৌঁছলে একটি পিকআপ পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে দূর্ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর  বলেন, মোটরসাইকেলকে পিকআপ পেছন থেকে  ধাক্কা দিলে দুই আরোহী নিহত হন। দূর্ঘটনাস্থলে যাওয়ার আগেই পিকআপ পালিয়ে যায়।সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়