শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১১:০৭ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় পরিচয় মিললো যাদের

মাদারীপুরে সড়ক দুর্ঘটনা

অনিক কর্মকার: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ১৯ জনের মধ্যে ১৭ জনের পরিচয় জানা গেছে। বাকি দুই জনের পরিচয় এখনো জানা যায়নি। রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। বাংলা ট্রিবিউন

নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিতোডাঙ্গা গ্রামের সৈয়দ মুরাদ আলীর ছেলে মো. ইসমাইল (৩৮), গোপালগঞ্জের গপিনাথপুর গ্রামের হেদায়েত মিয়া বাহার (৪২), নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা গ্রামের বকু সিকদারের ছেলে ফরহাদ সিকদার (৩০), গোপালগঞ্জের পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক অনাদী রঞ্জন মন্ডল (৪২), গোপালগঞ্জ সদরের বনগাঁও এলাকার সামছুল শেখের ছেলে মোস্তাক শেখ (৩০), গোপালগঞ্জ সদরের ছুটকা গ্রামের নশর আলী শেখের ছেলে সজিব শেখ (২৬), গোপালগঞ্জ সরদরের পাঁচুরিয়া গ্রামের মাসুদ মিয়ার মেয়ে সুইটি আক্তার (২২), গোপালগঞ্জর টুঙ্গিপাড়ার নিলফা গ্রামের কাঞ্চন শেখের ছেলে কবির শেখ, গোপালগঞ্জ সদরের আবু হেনা মস্তফার মেয়ে আফসানা মিমি (২০), গোপালগঞ্জ মুকসুদপুরের আদমপুরের আমজাদ আলী খানের ছেলে মাসুদ খান (৩২), খুলনার সোনাডাঙার শেখ আহমেদ আলী খানের ছেলে শেখ আব্দুল্লাহ আল মামুন (৪২), খুলনার চিত্তরঞ্জন মন্ডলের ছেলে চিন্ময় প্রসন্ন মন্ডল, খুলনার ডুমুরিয়া উপজেলার পরিমল সাধুর ছেলে মহাদেব কুমার সাধু, খুলনার টুটপাড়ার শাজাহান মোল্লার ছেলে আশরাফুল আলম লিংকন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর গ্রামের আমজেদ আলী সরদারের ছেলে রাশেদ সরদার, ব্রাহ্মণবাড়িয়ার কসবার অনন্তপুর গ্রামের আলী আকবরের ছেলে জাহিদ ও গোপালগঞ্জ সদরের পুরান মানিকদি গ্রামের ইমাদ বাসের সুপারভাইজার মিনহাজ বিশ্বাস (২২)।

খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস সকালে শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। শিবচরে হাসপাতালে নেওয়ার পথে আরো তিন জনের মৃত্যু হয়। এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো দুই জনের মৃত্যু হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় শিবচরে ১৭ জন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

একে/এএ

  • সর্বশেষ