শিরোনাম
◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ◈ চিনিযুক্ত পণ্যে কর কমানোর ভাবনা, স্বয়ংক্রিয় ট্যাক্স রিফান্ড চালুর পরিকল্পনা এনবিআরের ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫ ◈ ঈদে জাতীয় ঈদগাহে থাকছেন তারেক রহমান, নিজ নিজ এলাকায় নামাজ পড়বেন মন্ত্রীরা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৪ বিকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজার করে বাসায় ফেরা হলো না সাবেক ডিন আব্দুর রশীদের

আব্দুর রশীদ

রফিকুল ইসলাম মিঠু, উত্তরা (ঢাকা): বাজার করে বাসায় ফেরা হলো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মো. আব্দুর রশিদের (৬৯)। বাসায় ফেরার পথেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন। রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এসআই কামরুল হাসান  বলেন, ‘আব্দুর রশিদ উত্তরা ৮ নম্বর সেক্টরে ভাগনির সঙ্গে সরকারি  অফিসার্স  কোয়াটারে  বসবাস করতেন। তার পরিবার ও ছেলেমেয়ে কানাডায় থাকেন।’

এসআই কামরুল হাসান আরও বলেন, ‘আব্দুর রশিদ বাজার করতে গিয়েছিলেন। তার সঙ্গে আমরা বাজারের ব্যাগ পেয়েছি। বাজারের ব্যাগে ফুলকপি ও লেবু ছিল। বাসায় ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ট্রেন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।’ 

রেলওয়ে পুলিশ জানান, ‘মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। তার পরিবার যদি ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের আবেদন করে, তাহলে পরিবারের কাছে মরদেহ দিয়ে  বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়