শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ১১:৩৭ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাটারায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

দুর্ঘটনা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর ভাটারায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. রূপচাঁন আকন্দ (২৮) ব্যাটারি চালিত রিকশা চালক নিহত। মঙ্গলবার (৩১ জানুয়ারি)ভোররাত সাড়ে তিনটায় দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে দশটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালু বাদল মিয়া জানায়, রুপচান একজন ব্যাটারি চালিত অটো রিকশা চালক। সে রাতে রিকশা নিয়ে বের হয়েছিলেন ভাটারা মোড় ১০০ ফিট রাস্তায় রাত সাড়ে তিনটার দিকে অটোরিকশা চালানোর সময় পেছন থেকে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় রাস্তায় সিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে মেডিকেলের নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহ ধুবাউড়া উপজেলার রগুরামপুর গড়তলা বাজার গ্রামের আব্দুল লতিফের ছেলে। বর্তমানে শাহজাদপুর খিলবাড়ির টেক পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়