শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০১:০৭ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ভাগ্নে নিহত, মামা আহত

সড়ক দুর্ঘটনা প্রতিকী ছবি

আকাশ আহম্মেদ, মাদারীপুর : রাজৈরে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে হিরু শেখ (৩৫) নিহত হয়েছে। এসময় তার মামা আলমগীর শেখ আহত হয়। হিরু উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রামের মৃত ফজলু শেখের ছেলে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  মোটরসাইকেল যোগে মাদারীপুর সদর থেকে টেকেরহাট আসছিলো মামা আলমগীর ও ভাইগ্না হিরু।

পথিমধ্যে বরিশালগামী একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

পরে কর্তব্যরত চিকিৎসক হিরুকে গুরুতর অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মস্তফাপুর হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, পিকআপটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়