শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় ৩ বন্ধু নিহত

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত এক গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৯ আগস্ট) রাত ৭টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের চয়ন মোল্লা (২৩), নয়নের (২৩) ও সজীব শেখ (২৪)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নগরকান্দা থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বরে বেড়াতে যান। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে নওপাড়া এলাকায় একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক চয়ন মারা যান এবং বাকি দুজন মারাত্মক আহত হন।

​উদ্ধার করে প্রথমে তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা নেওয়ার সিদ্ধান্ত হয়। পথিমধ্যে একজন এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

​ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, অজ্ঞাত গাড়ির চাপায় তিন তরুণ নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ