শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে বুয়েটের শিক্ষার্থী আহত 

মোস্তাফিজ : রিকশায় যাওয়ার পথে পলাশীতে নির্মাণাধীন ভবন থেকে ইট মাথায় পড়ে, তাওসিফ মাহির (২২) নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাটি ঘটে।মাথায় আঘাত প্রাপ্ত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত মাহির'কে হাসপাতালে নিয়ে আসা পথচারী ও তিতুমীর কলেজের শিক্ষার্থী মোঃরিয়াদ মিয়া ও পথচারী মোহাম্মদ সাইফ জানান, তারা নীলক্ষেত থেকে পলাশী'র দিকে যাচ্ছিলেন। সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ২০ তলা ভবন থেকে ইটের টুকরো রাস্তায় ও রিকশা যাত্রীর মাথায় পড়ে। এতে রিকশার যাত্রী ছিল বুয়েটের  শিক্ষার্থী। ওই ছাত্রের মাথায় একটি ইটের  অংশ পড়ে গুরতর আহত হয়। 

সেখান থেকে তাকে একটি রিকশায় তুলে প্রথমে বুয়েটের গেটে নিয়ে যান। সেখানে তার সহপাঠীদের খবর দিয়ে ওই মুহূর্তেই ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেলে মাহিরের সহপাঠী মো. সিফাত জানান, বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃত্বীয় বর্ষের শিক্ষার্থী তাওসিফ মাহির।
থাকেন কাজী নজরুল ইসলাম হলে। মাহিরের গ্নামের বাড়ি চট্টগ্রামের খুলশী পাহাড়তলী ফ্লোরা পাস রোড। তার বাবার নাম তাজদীক মামুন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মাহির হাসপাতালে চিকিৎসাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়