শিরোনাম
◈ ম‌্যান‌চেস্টার সি‌টি এবার হোঁচট খে‌লো ও‌য়েস্ট হ‌্যা‌মে ◈ প্রতিষ্ঠা‌নের অস্তিত্ব নেই, অথচ কো‌টি কো‌টি টাকা অনুদান দি‌য়ে‌ছেন সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৩:০৩ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে বাস চাপায় মা-ছেলেসহ নিহত ৩

মোহাম্মদ সোহেল, নোয়াখালী: [২] জেলার বেগমগঞ্জে বেপরোয়া গতির স্টার লাইন পরিবহনের একটি বাস চাপায় সিএনজি আরোহী মা- ছেলেসহ ৩জনের মৃত্যু হয়েছে। 

[৩] শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলার বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
  
[৪] নিহতরা হলেন, দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫২) ও তার মা তাহেরা বেগম (৭৫) এবং তার জেঠাতো ভাই সলিমুল্লার স্ত্রী কহিনুর বেগম (৪৫)। 
 
[৫] স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, সকালে পার্শ্ববর্তী জেলা ফেনী থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে বাসটি বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় পৌঁছলে সড়কের একপাশ সরু থাকায় বাসটি উল্টো পথে ঢুকে পড়ে। ওই সময় সিএনজি চালিত একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় স্টার লাইন বাসটি। এতে সিএনজি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। তাৎক্ষণিক সিএনজি চালক ছেলে-মা ও তার জেঠাতো ভাইেয়ের স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়।

[৬] বাসের যাত্রীরা জানান, বাসটি মাত্র ৯ মিনিটে দাগনভূঞা থেকে বেগমগঞ্জের দোকান ঘর আসে। চালক শুরু থেকেই খুব বেপরোয়া গতিতে বাস চালায়। বাসে থাকা একাধিক যাত্রী চালককে আস্তে গাড়ি চালাতে বললেও সে কারো কথায় কর্ণপাত করেননি। 

[৭] চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ঘটনার পর পরই ঘাতক বাস চালক পালিয়ে যায়। তবে এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়