শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বাশুড়িকে হাসপাতালে ভর্তি করে ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ইফতেখার আলম, রাজশাহী: মোহনপুর উপজেলার নওগাঁ মহাসড়কে ট্রাকের ধাক্কায় মারুফ হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে মোহনপুর থানাধীন নওগাঁ মহাসড়কের খাঁড়ইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মারুফ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চাপড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মারুফ তার শ্বাশুড়িকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোটরসাইকেলে করে নিয়ামতপুরে ফিরছিলেন। পথিমধ্যে খাঁড়ইল নামক স্থানে পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে নিয়ে যায়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়