শিরোনাম
◈ বিদ্যুৎ-তেল সংকটে হাজার হাজার সেচ পাম্প বন্ধ, ব্যাহত কৃষি উৎপাদন ◈ রাজস্ব ঘাটতির চাপে এনবিআরের উচ্চাভিলাষী লক্ষ্য বিপর্যস্ত ◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ০৪:১২ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৪, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে প্রাইভেটকারের চাপায় নিহত ১, আহত ৩ 

নাজমুল হক, উজিরপুর: [২] বরিশাল জেলার উজিরপুর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে  প্রাইভেট কারের চাপায় ব্যাটারি চালিত ভ্যানের ১ জন যাত্রী নিহত ও আহত হন ভ্যানের চালকসহ ৩ জন। প্রাইভেট কারটির চালক মোহাম্মদ শরীফ মিয়াকে আটক করা হয়েছে।  

[৩] স্থানীয় ও গৌরনদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ২৫ মে শনিবার সকাল ৬টা ২০মিনিটে সময় ধামসর থেকে উপজেলা অভিমুখে যাচ্ছিলেন ভ্যানটি এ সময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী টয়োটা প্রিমিও মেরুন রঙের (ঢাকা মেট্রো-গ, ৩৯-৮৮৭৯) প্রাইভেট কারের সামনের বাম পাশের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উক্ত ভ্যান গাড়িটিকে পেছন থেকে চাপা দেয়। এতে সকল যাত্রী রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। 

[৪] গুরুতর আহত ভ্যান যাত্রীদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিস্টার জন বেপারীকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত ভ্যান চালক জলিল ঢালীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করা হয়। আহত শামীম গোমস্তা ও সুমন মোল্লা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

[৫] উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ জানান, প্রাইভেট কারটির চালক মোহাম্মদ শরীফ মিয়াকে আটক করা হয়েছে।   
আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহত জন ব্যাপারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস
                                   

  • সর্বশেষ
  • জনপ্রিয়